ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৪৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন। গত বুধবার ন্যাশভিলের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গায়িকার বয়স হয়েছিল ৪৭ বছর।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মানদিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি বলেন, ‘আমরা এখন কেবল তার মৃত্যুর খবরই নিশ্চিত করতে পারছি।
এ বিষয়ে বিস্তারিত কিছু এখন বলা সম্ভব নয়। এই কঠিন সময়ে সবাইকে তার পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’
১৯৭৬ সালের ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় মানদিশার। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান। ২০০৫ সালে তিনি ‘জাস্ট মানদিশা’ নাম দিয়ে ‘আমেরিকান আইডল’-এ অংশ নেন।
২০০৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ট্রু বিউটি’ মুক্তির পরই জনপ্রিয়তা পায়। এরপর বাজারে এসেছে আরও পাঁচটি অ্যালবাম। সর্বশেষ অ্যালবাম ‘আউট অব দ্য ডার্ক’ মুক্তি পায় ২০১৭ সালে। ২০১৪ সালে ‘ওভারকামার’ অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডস পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat