ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ২৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে রোগীর সেবা দেখতে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট আকস্মিক পরিদর্শন করেন তিনি।
মূলত ঈদ ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্য সেবা যাতে বিঘিœত না হয়, সেজন্য অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল দুটি পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও কিচেনসহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন।
পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের আপনজনদের সাথে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোন প্রকারের অসুবিধা হচ্ছে কিনা জানতে চান।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন।
তিনি তাদের উদ্দেশ্যে বলেন, প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে- হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকেনা। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না। এবার এটা হতে দেয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat