ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৪৩২৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন, বেইজিং মস্কোর সাথে তাদের কৌশলগত সহযোগিতা জোরদার করবে এবং এই দুই দেশ অবশ্যই ‘ন্যায্যতা ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়াবে। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই’র সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন। খবর এএফপি’র।
ল্যাভরভ দুই দিনের সরকারি সফরে সোমবার চীনে পৌঁছেছেন। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ায় মস্কো ও বেইজিং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।
রাশিয়া এবং চীন সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ বাড়িয়েছে এবং তাদের কৌশলগত অংশীদারিত্ব ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরো অনেক ঘনিষ্ঠ হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে চীনের হাত রয়েছে। মস্কো আন্তর্জাতিকভাবে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ার সাথে সাথে তার প্রভাব বাড়ছে।
মঙ্গলবার বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ‘চীন ভøাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করবে।’
ওয়াংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’ পরিবেশিত খবরে বলা হয়, ‘বেইজিং এবং মস্কো বিশ্ব মঞ্চে কৌশলগত সহযোগিতা জোরদার করতে থাকবে এবং একে অপরকে জোরালো সমর্থন দেবে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের বলিষ্ঠ নেতৃত্বে রাশিয়ার জনগণের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত হবে।’
সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন পুনঃনির্বাচিত হওয়ার পর সমর্থন জানানোর জন্য ল্যাভরভ চীনকে ধন্যবাদ জানান। এই নির্বাচনে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না।
ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভøাদিমির পুতিন নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম পুতিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat