ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৩৪৩৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্স ও জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে। তারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।
বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় এই্ তিন নেতার যৌথ বিবৃতি বেশ ফলাও করে ছাপা হয়েছে। 
তারা বলেছেন, ‘আমরা রাফায় অভিযানের বিরদ্ধে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছি রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক। 
কারণ, ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লক্ষ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।’
তারা বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধুমাত্র আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দিবে।’
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় আক্রমণের জন্য আমরা দিন-ক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহু’র এমন মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফাহতে যে কোনও ধরনের হামলার বিরোধী। কারণ, সেখানে ১৫ লক্ষেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরামর্শ দিয়েছিলেন, জিম্মিদের বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তির জন্য এখনই সঠিক সময়।
মিশরের রাজধানী কায়রোতে জিম্মি-বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য এসেছে।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসও আলোচনায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতি চুক্তির ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকে ইঙ্গিত দেয়।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ইসরায়েলি প্রস্তাব হামাসের দাবি পূরণ করেনি তবে তারা বলেছে ইসরায়েলে প্রস্তাবটি পরীক্ষা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat