ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ৪৩৫৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় যে আলোচনা শুরু হয়েছে তাতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
মিসরীয় সংবাদ মাধ্যম ‘আল কাহেরা’ সোমবার এ খবর জানিয়েছে।
উচ্চ পর্যায়ের মিসরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল কাহেরা বলেছে, চুক্তির বিতর্কিত কিছু পয়েন্টে অগ্রগতি হচ্ছে।
এরআগে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে কয়েকদফা আলোচনা চালালেও তাতে কাক্সিক্ষত ফল আসেনি।
এদিকে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কাতার ও হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। আশা করা হচ্ছে দু’দিনের মধ্যে তারা ফিরে এসে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করবে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।
এদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat