ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৩৪৪৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন।হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৩১ মার্চ) নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির নতুন পর্ব ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হয়েছেন কোয়েল। জানা যায়, হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।
‘মিতিন মাসি’র এবারের পর্বে জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন।
অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি ও অনসূয়া মজুমদার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat