ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ১৩২২৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একের পর এক সিনেমা ফ্লপ এবং রাজনৈতিক মহলে ওঠাবসা, এমনকি নানা সময় প্রকাশ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় গুঞ্জন চলছিল। এবার অভিনয় ছেড়ে রাজনীতিতে থিত হতে চাচ্ছেন কঙ্গনা রানাওয়াত।
এতদিন বিষয়টি নিয়ে শুরু থেকেই লুকোচুরি করছিলেন তিনি। তবে এবার আর লুকোচুরি নয়, রটনা সত্যি হলো। বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন কঙ্গনা। নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। নিজের জন্মস্থান থেকেই ভোটে দাঁড়ালেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন, 'ভারতীয় জনতা পার্টি সবসময় আমার সাপোর্ট পেয়েছিল। এবার তারা আমায় আমার জন্মস্থান থেকেই নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করল। আমি হিমাচল থেকে দাঁড়াচ্ছি। সরকারের এই নির্দেশকে আমি সমর্থন করি।'
জানা গেছে, মান্ডি কন্সটিটুইয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন কঙ্গনা। তিনি বলেন, 'আমি খুশি এবং গর্বিত যে অফিশিয়ালি এই দলে আমি জয়েন করতে পেরেছি। আমি চেষ্টা করব যেন একজন ভালো নেতা, কর্মযোদ্ধা এবং জনগণের সেবক হতে পারি।' উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে অযোধ্যায় গিয়ে কঙ্গনা বলেছিলেন, 'কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়ব।' এবার সেটাই সত্যি হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat