ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৫৬৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের উজ্জ্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং লোহিত সাগর থেকে দূরে সরে যাওয়া জাহাজের জ্বালানি চাহিদার কারণে বৈশ্বিক তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।
একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ এড়াতে বাণিজ্যিক জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্তে দীর্ঘ এবং ব্যয়বহুল পথে যাত্রা করছে।
বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে আইইএ বৃহস্পতিবার বলেছে, এই বছর প্রতিদিনের চাহিদা  ১৩ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে, যা আগের মাসিক মার্কেট রিপোর্টের তুলনায় দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেলের চেয়ে বেশি।
আইইএ বলেছে,‘লোহিত সাগরে অশান্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে প্রতিবন্ধকতা শিপিং দূরত্বকে দীর্ঘায়িত করছে এবং দ্রুত জাহাজের গতির দিকে পরিচালিত করছে। জ্বালানি বাঙ্কারের চাহিদা বৃদ্ধি করছে।’
আইইএ বলেছে, যুক্তরাষ্ট্রের ‘তুলনামূলকভাবে উচ্ছ্বসিত অর্থনীতি’ বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বাড়িয়েছে। তেলের ব্যবহার ক্রমবর্ধমান পেট্রোকেমিক্যাল ক্রিয়াকলাপগুলোর উপর গতি পাচ্ছে।
২০২৪ সালে মোট দৈনিক চাহিদা ১০৩.২ মিলিয়ন ব্যারেলে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে যা গত বছরে ছিল ১০১.৮ মিলিয়ন ব্যারেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat