ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৪৪৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করছে। 
তিনি বলেন, প্রতিটি নাগরিক যাতে যথাযথ অধিকার ও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তরুণদের স্বাবলম্বী করতে  ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তা ভূমিকা রাখছে। সরকারের এ কর্মসূচি সফল করতে হবে। 
সাবের হোসেন চৌধুরী  আজ বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করি, নিজের ভবিষ্যৎ নিজে গড়ি” স্লোগানে ঢাকা-৯ নির্বাচনী এলাকার খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় বসবাসরত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। 
সাবের হোসেন চৌধুরী বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রথমে ঢাকা-৯ নির্বাচনী এলাকার তিন থানার ৭৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। সফলভাবে সমাপ্তকারীদের ল্যাপটপ প্রদান করা হবে। তবে ল্যাপটপ গ্রহণকারীদের ১০ জন তরুণকে প্রশিক্ষণ দিতে হবে। 
মন্ত্রী বলেন, পরে পর্যায়ক্রমে ১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিংয়ে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে।
 তিনি বলেন, ঢাকা-৯ এলাকা সকল ক্ষেত্রে সকল এগিয়ে থাকবে। পরিবেশ মন্ত্রণালয়কেও ১ নম্বর মন্ত্রণালয়ে পরিণত করা হবে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল,  ওয়ার্ড  কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, নকরেক আইটির সিইও ফ্রিল্যান্সার সুবীর নকরেক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat