ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৪৩৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ চারজন নিহত হয়েছেন।  
রোববার বিকেলে গোড়াই-সখীপুর উপজেলা আঞ্চলিক সড়কের তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময়  সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিক্সা চালক বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২৫), একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫) , গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০) এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩০)।
জানা গেছে, সখীপুর থেকে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়ক দিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা তিনজন যাত্রী নিয়ে বাঁশতৈলের দিকে আসার সময় মির্জাপুর উপজেলার তেলিপাড়া নামক স্থানে সখীপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিক্সার চালক নাজমুল ইসলাম মারা যান। 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর জানান, পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat