ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৩৪৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। বিমানে উড়তে গিয়ে মাঝপথে আকাশে হয়েছিল বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবরই জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাশ্মিকা মান্দানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে তার সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা দাসকে দেখা গিয়েছিল। সেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'জাস্ট ফর ইনফরমেশন, এভাবেই আমরা প্রায় মৃত্যুর মুখ্য থেকে বেঁচে ফিরেছি।'
জানা গেছে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশমিকারা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবে মাত্র তাদের বিমান ছেড়েছিল। হঠাৎ ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। 
প্রায় ত্রিশ মিনিট পরে আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। পুরো এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধহয় হাসি ছড়িয়ে যায় রাশমিকা-শ্রদ্ধার মুখে।
যে সংস্থার বিমানে রাশমিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন সেই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 
তবে সেই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাদের রিফ্রেশমেন্টও দেওয়া হয়। আর সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
রাশ্মিকা মান্দানাকে আগামীতে নেহা ধুপিয়ার শো নো ফিল্টার উইথ নেহায় দেখা যাবে। এছাড়া তাকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল এই ছবিটি।
তাকে আগামীতে পুষ্পা ২ ছবিতে দেখা যাবে, সেই ছবিটির নন পুষ্পা: দ্য রুল। তার সঙ্গে সেই ছবিতে থাকবেন আল্লু অর্জুন। এটি ১৫ অগস্ট মুক্তি পাবে বলেই জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat