ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৬৪৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে মাল্টার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নির্বাচনে জয়লাভ এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদি মহিলা সরকার প্রধান হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।’ তিনি বলেন, ‘আপনার সাফল্য বাংলাদেশ আপনার নেতৃত্বে যে অগ্রগতি অর্জন করেছে এবং সেই সাথে অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন তার প্রতিফলন।’
অভিনন্দনপত্রে বলা হয়, এত দিন ধরে মাল্টা প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করেছে।
রবার্ট আবেলা বলেন, ‘আমি নিশ্চিত যে এই সম্পর্ক আপনার ঐতিহাসিক মেয়াদে আমাদের উভয় জনগণের স্বার্থে উন্নতি লাভ করবে।’
তিনি তার সুস্বাস্থ্য এবং আরও সাফল্য কামনা করে অভিনন্দনপত্র শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat