ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬৫০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ার পুলিশ মঙ্গলবার বলেছে, তারা গত সপ্তাহে নাইরোবির ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটনার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এ বিস্ফোরণে ওই এলাকায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার রাতে কেনিয়ার রাজধানীর দক্ষিণপূর্বে এমবাকাসিতে গ্যাস ক্যানিস্টার বোঝাই একটি ট্রাক বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় মোট ছয়জন প্রাণ হারায় এবং ২৮০ জন দগ্ধ হয়।
কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তর এক্সের (সাবেক টুইটার) বিবৃতিতে বলা হয়, অধিদপ্তরের তদন্ত কর্মকর্তরা গ্যাস বিস্ফোরণ ঘটনার ‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ব্যক্তি বিস্ফোরণস্থলের গ্যাস ডিপোটি ভাড়া করেছিল।
এ ভয়াবহ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান সন্দেহভাজন ডেরিক কিমাথিকে গ্রেফতার করা হয় বলে অধিদপ্তর জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় অন্য পাঁচ সন্দেহভাজন এখনো পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat