ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৫৬৫৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনত্রী প্রীতি জিনতা। কয়েকদিন আগে এক স্টুডিওর সামনে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এরপরই তার ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে আবারো কী বড় পর্দায় ফিরছেন প্রীতি!
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে থেকে জানা গিয়েছে, সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমেই নাকি পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি। সেই সিনেমার লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে বলিউডে ফিরে এসেছেন নায়িকা।
এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমায় সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর-২’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি।
নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা ‍শুরু করেন প্রীতি জিনতা। ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’ ও ‘বীর জারা’-র মতো সিনেমা কাজ করেছেন প্রীতি। প্রীতি জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা স্টারদের সঙ্গে। তবে অনেকদিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এ নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat