ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সকুইচ্চাগাড়া আড়গাড়া রোডে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের পুলু মিয়ার ছেলে আতিক আলী (৩০) এবং ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের রাজিব (২৫)। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, উপজেলার কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে ডাকাতির সময় র‌্যাবের একটি টহলদলের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় সেখানে থাকা চার থেকে পাঁচজন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা মুরাদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি বুলেট, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat