ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৫৪৫৪৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেবেন। খবর তাস’র।
বার্তা সংস্থা তাস’র এক সংবাদদাতা জানান, মন্ত্রীকে বহনকারী এই বিমান উত্তরাঞ্চলীয় রুট হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এই যাত্রায় তার সময় লাগে ১২টা ৪৫ মিনিট। এই সময়ে তিনি বন্ধুহীন অনেক দেশ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পৌঁছেন।
সফরে ল্যাভরভের সাথে রাশিয়ার সাংবাদিকরা ২৫ মাইল ভ্রমণের কোন নিষেধাজ্ঞা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা পান।
এরআগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি মারিয়া জাখারোভা তাস’কে বলেন, ল্যাভরভ ২২ থেকে ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ নিতে নিউইয়র্ক সফর করবেন। এই ব্যাপারে সেখানে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat