ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৪৩৩৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, এসব হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছে। গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় এসব মানুষ নিহত হলো।
হামাসের মিডিয়া দপ্তর জানায়, ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহ নগরী এবং গাজা শহরের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়।
তারা জানায়, দু’টি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয় এবং বেশ কয়েকটি বাড়ি ছিল এসব হামলার টার্গেট।
আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত হাসপাতালগুলো যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় বারবার ইসরায়েলি হামলার শিকার হতে দেখা যাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে হাসপাতালের নিচে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা এবং সেগুলোকে কমান্ড হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। তবে হামাস এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat