ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৫৪৪৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব গঠিত মন্ত্রীসভার সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রথম অফিস করলেন ডা. দীপু মনি। তিনি আজ সোমবার সচিবালয়ে এসে পৌঁছালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল সংবর্ধনা দিয়ে তাঁকে দপ্তরে নিয়ে আসেন। এ সময় মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তর এবং সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী তাঁর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষে মন্ত্রণালয়, দপ্তর এবং সংস্থার কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি প্রথম নারী শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি (২০১৪-২০১৮) ও পররাষ্ট্র মন্ত্রী (২০০৯-২০১৩) ছিলেন। ডা. দীপু মনি এমপি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat