ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৬৮৬৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ও নিপ্পন ফাউন্ডেশন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
বিমসটেক’র মহাসচিব ইন্দ্র মণি পান্ডে প্রধানমন্ত্রীকে এক অভিনন্দন পত্রে বলেছেন যে বিমসটেকের সচিবালয় এবং তার নিজের পক্ষ থেকে, ‘টানা চতুর্থ মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, ‘বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, আপনার নেতৃত্বে বাংলাদেশ বিমসটেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’  
মহাসচিব পর্যবেক্ষণ করেন যে বিমসটেকের একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চল গড়ে তোলার দৃষ্টিভঙ্গি অর্জনে বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ থাকবে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আগামী বছরগুলোতে বিমসটেককে নতুন উচ্চতা অর্জনে এবং একে একটি প্রাণবন্ত আঞ্চলিক সংস্থায় রূপান্তরিত করতে অবদান রাখবে।’ বিমসটেকের মহাসচিব হিসেবে তিনি শেখ হাসিনার কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শের অপেক্ষায় রয়েছেন বলে জানান।
অপর এক বার্তায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশের আরও উন্নয়নে শেখ হাসিনার আত্ম-নিবেদনের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান। তিনি  বলেন, ‘আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যেও গত নভেম্বরে আপনার উপস্থিতিতে দ্বিতীয় জাতীয় কুষ্ঠ সম্মেলনের নেতৃত্ব দিতে ইচ্ছুক ছিলেন।’ তিনি বলেন, গত কয়েক বছর ধরে কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী কুষ্ঠরোগ কার্যক্রম স্থবিরতার সম্মুখীন হয়েছে। তিনি  বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, আপনার দেশে জাতীয় কুষ্ঠ সম্মেলনের আয়োজন শুধু আপনার দেশের মধ্যে কুষ্ঠরোগ কর্মসূচিগুলেকে শক্তিশালী করার একটি সুযোগ হিসাবে কাজ করে না, বরং আপনার দেশকে একটি সফল মডেল হিসাবে ব্যবহার করে বিশ্বব্যাপী কুষ্ঠরোগ কর্মসূচিগুলেকে শক্তিশালী করবে।’  নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘আমি আপনার দেশের প্রচেষ্টায় ব্যাপক সমর্থন দিতে  প্রতিশ্রুুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat