ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৭৮৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি হোটেলে বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগে সেখানে এ হামলা চালানো হলো। এদিকে মস্কো এবং কিয়েভ একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করায় কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহতের জন্য পরস্পরকে দোষারোপ করে।
মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেন, ‘খারকিভের কেন্দ্রস্থলে একটি হোটেলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে কোনো সামরিক কর্মী ছিল না। তবে হোটেলটিতে ৩০ জন বেসামরিক নাগরিক ছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের ১১ জন আহত হয়েছে।’
তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে তুরস্কের সাংবাদিকও রয়েছেন।
রাষ্ট্রীয় জরুরি সার্ভিস জানায়, সেখানে এ হামলায় যারা আহত হয়েছে তাদের মধ্যে ‘হোটেলের কর্মচারী এবং অতিথি রয়েছে। অতিথিদের একজন বিদেশী সাংবাদিক।’
উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে টেলিগ্রামে দেয়া জরুরি সার্ভিসের বার্তায় বলা হয়, উদ্ধারকর্মীরা হোটেল থেকে ১৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat