ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৪৫৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী এমপি এ প্রস্তাব সমর্থন করেন।
এরপর তুমুল করতালির মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।আওয়ামী লীগ সংসদীয় দল মতিয়া চৌধুরী এমপিকে সংসদ উপ নেতা নির্বাচন করে।এছাড়া বৈঠকে স্পীকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি , ডেপুটি স্পীকার হিসেবে এডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat