ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৫৬৪৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয়ের রঙে সেজেছে পুরো নগরী। সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ঝলমল করছে লাল সবুজের আলোয়। লাল সবুজের বিচ্ছুরণে বিমোহিত কুমিল্লা নগরবাসী। লাল সবুজের আলোকসজ্জা বিজয়ের আনন্দকে আরও রঙিন করে তুলেছে।
পুরো শহরই যেন পতাকা, চারিদিকে লাল আর সবুজের ছড়াছড়ি। উঁচু দালান, সড়কের ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের নান্দনিক আলোকসজ্জা। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সেজেছে বিজয়ের রঙে। লাল সবুজের এমন বিমোহিত রূপ বিজয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে সব শ্রেণির মানুষের।
মনির হাসান নামের এক পথচারী  বলেন, খুবই সুন্দর লাগছে। আমি গর্বিত যে বাংলাদেশ আমার মাতৃভূমি। এক রিকশাচালক জামাল মিয়া বলেন, পুরো শহরটা পতাকার রঙে লাইটিং করেছে। দেখতে অনেক ভালো লাগছে। লাল সবুজের বিচ্ছুরণে বদলে গেছে রাতের কুমিল্লা, বিজয়ের  এ আলোকসজ্জা উপভোগ করতে গভীর রাতে ঘর থেকে বেরিয়েছেন অনেকেই।
শহরের বাদুরতলা এলাকার খন্দকার দেলোয়ার   বলেন, আমরা ঘুরে ঘুরে দেখছি। এ অসাধারণ লাইটিংটা বিজয় দিবসের আনন্দ আরেকটু বাড়িয়ে দেয়। লাল সবুজের এ আলোকসজ্জার মত ঝলমলে হয়ে উঠুক আগামীর বাংলাদেশ, বিজয়ের মাসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের।
কলেজ শিক্ষার্থী সিয়াম হোসেন ভূঁইয়া  বলেন, বিজয় দিবস উপলক্ষে সাজানো এমন মনোমুগ্ধকর দৃশ্য নিজ চোঁখে না দেখলে কেউ উপভোগ করতে পারবে না। দীর্ঘ নয় মাস সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশের যে পতাকা ছিনিয়ে এনেছিলো বাংলাদেশ তা আজ শোভা পাচ্ছে দেশের সর্বত্র। নগরবাসী জসিম উদ্দিন বলেন, আমরা ঘুরে ঘুরে দেখছি। এ অসাধারণ লাইটিংটা বিজয় দিবসের আনন্দ আরেকটু বাড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat