ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৫৬৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেনিস খেলার উন্নয়নে দু'বছরের জন্য বাংলাদেশ টেনিস ফেডারেশন ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
আজ রোববার ঢাকায় টেনিস ফেডারেশনের সভাকক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে দু'বছর মেয়াদি সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এমওইউ-তে স্বাক্ষর করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর ফারুক আহমেদ খান (অব:)। এসময় অন্যান্যের মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
এমওইউ অনুযায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড দেশব্যাপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা, কোচেস প্রশিক্ষণ, স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয়, আন্ত:স্কুল এবং বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা আয়োজন করবে।
জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় দেশের ৩২টি জেলায় প্রতিটি জেলার কমপক্ষে চারটি করে স্কুলে সর্বমোট ১২৭টি স্কুলে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় টেনিস সামগ্রী স্কুলগুলোতে প্রদান করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে টেনিসের কার্যক্রম সম্প্রসারণ, টেনিসের প্রশিক্ষণ কার্যক্রম একটি টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। দেশব্যাপী টেনিসের সম্প্রসারণের লক্ষ্যে এই এমওইউ অনুষ্ঠান মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat