ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৫৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলায় আজ পর্যটকসহ সাধারণ যাত্রীদের সেবার মান বৃদ্ধির  লক্ষ্যে  পেশাদার গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এসময়  অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও বিআরটিএ -এর মোটরযান পরিদর্শক মো. কায়সার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান বলেন, বর্তমানে খাগড়াছড়ি দেশের অন্যতম পর্যটন গন্তব্য। দেশি-বিদেশি অনেক পর্যটক এই জেলায় আনন্দ উপভোগ করতে আসেন। তাই নিরাপদ যাতায়াতের লক্ষ্যে পর্যটক ও যাত্রীদের সাথে গাড়ির  চালক ও পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এতে জেলার সুনামের পাশাপাশি পরিবহন শ্রমিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে।তিনি  পরিবহন শ্রমিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat