ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৪৫৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
জেলেনস্কি কিয়েভে সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে ‘বৈঠক আমাদের জন্য ভাল তা আমরা বুঝতে পেরেছি।’ বাইডেন ও শি ক্যালিফোর্নিয়ায় এ বৈঠক করেন। সেখানে তারা সামরিক যোগাযোগ পুনরায় চালু করার ব্যাপারে সম্মত হন।
চীন ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর সাথে তাদের অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা আরো জোরদার করেছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পক্ষে পশ্চিমাদের সমর্থনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এবং দেশটিকে আর্থিক ও সামরিক সহায়তার অনেক প্যাকেজ প্রদান করেছে।
এরআগে বৃহস্পতিবার জেলেনস্কি ঘনিষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক শি-বাইডেনের বৈঠকের ব্যাপারে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, মার্কিন নেতা বাইডেন শি’কে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করায় বৈঠকটির ওপর কালো ছায়া পড়েছিল।
পোডোলিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, এ দুই নেতার মধ্যে বৈঠক ‘বিশ্বের জন্য ইতিবাচক’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat