ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৪৫৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি বা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোনো স্বার্থান্বেষী মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, সহিংসতা সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের চেষ্টা করবে, কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, 'আমরা জানি, কোন গোষ্ঠী বা কোন চক্র, স্বার্থান্বেষী মহল কোথায় বসে কোথায় ভিডিওতে কথা বলছে। তাদের নাম, নম্বর আমাদের কাছে আছে। কোথায় বসে তারা ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী তাদের আমরা যে কোনো সময় গ্রেফতার করব।’
তিনি বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরের প্রতিটি জায়গায়, অলিতে-গলিতে আইন-শৃঙ্খলা বাহিনী- বিশেষত থানা পুলিশ, ডিবি পুলিশ কাজ করছে এবং সীমান্ত এলাকায় আমাদের পুলিশ তৎপর আছে। ঢাকা শহরকে ঘিরে যারা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করবে, আগুন লাগানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে থানা ও ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat