ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৪৫৬৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স থেকে আসা একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। 
চীনের আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স প্রতিনিধি দলটি বারি’র মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম কামরুজ্জামান এবং ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা উবায়দুল্লাহ কায়ছার। 
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স এর প্রতিনিধি ওয়াং শিমেই, জিন লং এবং ঝু কিয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং অন্যন্য সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। অতিথিরা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat