ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি।
তিনি বলেন, বিএনপি জামায়াত কি নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে- সেটি দেশবাসী দেখেছে। রাষ্ট্রের দায়িত্ব পালনকালে যারা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। 
তাজুল ইসলাম আজ দুপুরে জেলা শহরের শ্মশানঘাট এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদোগে ৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে  নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধনকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই কে এলো, আর কে এলোনা- তা দেখার সুযোগ নেই। নির্বাচন যথা সময়েই হবে। কেউ যদি নির্বাচনে না এসে ধ্বংসাত্বক কাজ করে, তবে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। এর আগে মন্ত্রী জেলা পরিষদের নবনির্মিত গেস্ট হাউজ উদ্বোধন করেন। 
পরে তিনি ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বানিয়াচং উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন এবং রতœা এলাকার একটি সড়ক উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat