ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভুয়া ভিডিও এবং ছবি প্রকাশ হওয়ায় নিন্দার ঝড় বইছে বিনোদন দুনিয়ায়। তারকা থেকে শুরু করে অনেকেই এমন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি দাবি করছেন।
অন্যদিকে ক’দিন আগেই নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলায় তার চরিত্র নিয়ে কাঁটাছেড়া শুরু করেন নেটিজেনরা। নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঝড় না থামতেই এবার রাশমিকা-ক্যাটরিনার দলে যুক্ত হলেন দীপিকা! এক বিশ্ববিদ্যালয়ের মঞ্চে মশকরার পাত্র হতে হলো দীপিকা ও তার প্রেম জীবনকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা অভিনীত মাস্তানির চরিত্রের আদলে সেজে এসেছেন এক ব্যক্তি। তার পেছনে মঞ্চের ওপর বড়পর্দায় দেখা যাচ্ছে দীপিকার ছবি। সঙ্গে তার বিভিন্ন সময়ের প্রাক্তন প্রেমিকরা। সেই তালিকায় রয়েছেন নীহার পা্ল্য থেকে সিদ্ধার্থ মাল্য।
এমনকি ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহের সঙ্গেও দীপিকার ছবি রাখা হয়েছে বড়পর্দার সেই ভিডিওতে। এত তারকার সঙ্গে প্রেম করে অবশেষে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাক ঘুরেছেন দীপিকা। তবে এমন ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করছেন তার সহকর্মী থেকে শুরু করে নেটিজেনরা। এই ঘটনার সঙ্গে যুক্ত সবার কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা। যদিও বারবার সমালোচনার মুখে পড়া এই অভিনেত্রী বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat