ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: নড়াইল ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন ও সদর ফাড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।  শুক্রবার (১০ নভেম্বর) বিকালে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় তিনি   ট্রাফিক বিভাগ এবং সদর ফাঁড়ি পরিদর্শন করেন। ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি আরো বলেন, "পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ"। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মীর শরীফুল হক, ডিইআইও ১; মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক (ক্রাইম); মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোঃ ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা;  মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক; মোঃ শহিদুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, সদর ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat