ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৭৬৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকালে গাড়িতে অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ আজ গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।তিনি বলেন, ২৮ অক্টোবর ভাঙচুর, পুলিশ হত্যা, নারী শ্রমিকদের ওপর হামলা, ও যানবাহনে অগ্নিসংযোগ করার ক্ষেত্রে জড়িতদের গ্রেপ্তার করা হবে।ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর ছাড়াও হরতাল-অবরোধের দিন গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া রাজারবাগে পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন দেওয়া, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ তথাকথিত আন্দোলনের নামে ধ্বংসাত্মক ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।তিনি আরো বলেন, যারা আগুন লাগানো ও সহিংসতা শুরু করেছে তাদের নাম আমরা পেয়েছি। আমরা শিগগির তাদের আইনের আওতায় আনব।হারুন আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে খুঁজছিলাম। অবশেষে আমরা তাকে গ্রেফতার করেছি। আমির খসরু পুলিশ হত্যা মামলার ৪ নম্বর আসামি। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”পুলিশ খসরুকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে হাজির করেছে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat