ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তিসহ সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর ৫৭ শিক্ষার্থীর হাতে সোমবার তুলে দেওয়া হলো ৬ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি।
স্থানীয় উন্নয়ন সংস্থা "জাকস ফাউন্ডেশন" দুপুরে ওই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ( এমআরএ) ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের ( পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানে ১৮ জনকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও ৩৯ জন সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীকে ওই বৃত্তি প্রদান করা হয়। জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
 সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) মো. রফিকুল ইসলাম বাদসা, পরিচালক (প্রশাসন) মর্তুজা আক্তার বানু, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সাংবাদিক আলমগীর চৌধুরী। 
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- জাকিয়া সুলতানা ও আলমগীর কবির। পরে জেলা প্রশাসক ২৭ জন ছাত্র ও ৩০ জন ছাত্রীর হাতে ৬ লাখ ৪৮ হাজার টাকার চেক তুলে দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat