ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, হর্টিকারচার সেন্টারের উপ-পরিচালক ড. জাহাঙ্গীর ফিরোজ, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।  
অনুষ্ঠানের সভাপতির জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জেলার চলমান উন্নয়ন প্রকল্পের বিবরণ দেন এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, বিগত সময়ে দেশে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে পারলে দেশের উন্নয়ন টেকসই হবে। এজন্যে দক্ষ মানব সম্পদ তৈরীর কোন বিকল্প নেই। উন্নয়ন প্রকল্প তৈরীর ক্ষেত্রে যথাযথভাবে সম্ভাব্যতা জরিপ ও ত্রুটিমুক্ত নকশা প্রনয়ণের প্রতি তিনি গুরুত্বারোপ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat