ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৬০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় শনিবার বিকেলে চাঁচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার আকর্ষনীয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান। দুই কিলোমিটার দূরত্বের এ বাইচ প্রতিযোগিতায় মোট ১২টি নৌকার মাঝি-মাল্লারা অংশ  নেন। 
প্রতিযোগিতায় ধাড়িয়াঘাটা নিতাই সাধুর  নৌকা প্রথম,ডহর চাঁচুড়ির নবীর গাজীর  নৌকা দ্বিত্বীয়, একই গ্রামের আকবরের  নৌকা তৃতীয় এবং চাঁচুড়ি গ্রামের ফরহাদ  মোল্যার  নৌকা চতুর্থ স্থান লাভ করে। 
কালিয়া উপজেলার চাঁচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে চাঁচুড়ি কাটাখালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
নৌকাবাইচ  শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন কালিয়া  পৌরসভার সাবেক  মেয়র  মো. মুশফিকুর রহমান লিটন,কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান  মো: রবিউল ইসলাম,যুগ্ন সম্পাদক আশীষ ভট্টচার্য্য। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat