ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার দুপুর ১২ টায় যাত্রা ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মকলেছুর রহমান মন্টুকে সভাপতি ও মো. আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ বিশিষ্ট জেলার কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।  
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবী এ্ড. হাসান কবির শাহীন। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  মো. মনোয়ার হোসেন মনো, সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ আই খান রিপন, আবৃত্তি পরিষদ নওগাঁ'র সহ-সভাপতি এ্ড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী  এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী মো. মকলেছুর রহমার মন্টু।
বক্তাগণ বর্তমান প্রেক্ষাপটে একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যাত্রা শিল্পকে উজ্জিবীত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রদান করেন। সুস্থ্য ধারার যাত্রা শিল্প গড়ে তুলে সারাদেশের যাত্রা শিল্পীদের সংগঠিত করার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat