ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৪৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসো’র কেন্দ্রস্থলে এক হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।  সেনাবাহিনী শনিবার এ কথা জানায়।
সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক  প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘শুক্রবার সিলমিউগুর আশেপাশে একটি ভিডিপি অবস্থানের (দেশের প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক,  সেনাবাহিনীতে বেসামরিক সহায়ক) হামলার পরে শক্তিবৃদ্ধির জন্য পুলিশ ইউনিটগুলোকে মোতায়েন করা হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়, তাদের বাহিনী প্রায় ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে, একজন পুলিশ অফিসার এবং চারজন ভিডিপি দুর্ভাগ্যবশত এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।
জুলাইয়ের মাঝামাঝি সময়ে, ২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে, বেসামরিকদেও বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়ে বলেন, জিহাদিরা ‘কাপুরুষতা’ প্রদর্শন করছে।
একটি এনজিও গণনা অনুসারে, এই বছরের শুরু  থেকে ৫,০০০ এরও বেশি জিহাদি হামলায় ১৬,০০০ এরও  বেশি  বেসামরিক নাগরিক,  সেনা এবং পুলিশ মারা গেছে।
আফ্রিকার সবচেয়ে খারাপ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি। দেশটির অভ্যন্তরে ২০ লাখের  বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
শনিবার এক পৃথক বিবৃতিতে, বুরকিনাবে সেনাবাহিনী বলেছে, ৭ আগস্ট থেকে ১  সেপ্টেম্বরের মধ্যে দেশের পশ্চিমে ৬৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
‘বিধ্বস্ত সন্ত্রাসী ঘাঁটি থেকে  বিপুল পরিমাণ অস্ত্র,  গোলাবারুদ, খাদ্যসামগ্রী, যানবাহন এবং  যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat