ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৯১২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টায় জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি অমর চাকমা, পৌর কৃষক লীগের সভাপতি মানস মুৎসুদ্দী, জেলা  ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা শুরুর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat