ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৪৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া শিশু আরাফাতের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সকাল পৌনে ৯ টার দিকে বাসার পাশের ছোট নালাতেই পাওয়া যায় শিশুটির লাশ।
ইয়াছির আরাফাত নামের দেড় বছর বয়সী এ শিশু উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকার কে এম হাশেম টাওয়ার এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ও নাসরিন আকতারের একমাত্র সন্তান। বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি হেঁটে ঘরের বাইরে এসে লাগোয়া নালায় পড়ে যায়। ফায়ার সার্ভিসকে জানানো হলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম তল্লাশী অভিযান শুরু করে।  
স্থানীয়রা জানান, আজ সকাল পৌনে ৯ টার দিকে বাসার পাশে ছোট নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নালার ওপরে কিছু অংশ খোলা ও কিছু অংশ স্ল্যাবে ঢাকা ছিল। শিশুটি খোলা অংশে পড়ে গিয়ে হয়তো ঢাকা অংশে গিয়ে আটকে ছিল। ফায়ার সার্ভিমের টিম গতকাল বড় নালার ওপর বেশি গুরুত্ব দিয়ে তল্লাশী চালানোয় শিশুটিকে খুঁজে পায়নি। আজ সকালে স্ল্যাব তোলার পর শিশুটির আটকে থাকা মরদেহ পাওয়া যায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat