ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৫৬৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর জুরাইন মাদবর বাজার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা মায়ের মৃত্যুর পর শিশু আফসানা আক্তার ও (৫) মারা গেছে।
আজ শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আগুন লাগার ঘটনায় এই নিয়ে তিন জন মারা গেছে।
এর আগে রোববার (১৩ আগস্ট) রাত দুইটার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের পাঁচজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি করা হয়।
নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন জানান, কদমতলীর জুরাইন মাদবর বাজার এলাকার একটি বাসায় তিতাস লাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানা গজালিয়া গ্রামে। বর্তমানে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়ির ভাড়া বাসায় থাকতো তারা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো.তরিকুল ইসলাম জানান, জুরাইন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে আফসানা নামে এক শিশু শেখ হাসিনা বার্নের (আইসিইউ) তে সকালের দিকে মারা যায়। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার বাবা মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনের ঘটনায় দুইজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat