ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৭৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী কাল রোবাবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর। গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতা গত ১৭ আগস্ট টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩টি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
সুবিধামত সময়  চিত্রাঙ্কন ও রচনা প্রেিতযাগিতার  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানাগছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ  এ তথ্য জানিয়েছে।
গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ৩ টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে অনুর্ধ ৭ বছর বয়সী প্রতিযোগী অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা ‘ শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু’ বিষয় ভিত্তিক ছবি আকবে। ‘গ’ বিভাগে বিশেষ (প্রতিবন্ধী) প্রতিযোগিরা অংশ নেবে। ‘গ’ বিভাগের প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত।
ওই গ্রন্থাগারিক আরো বলেন, রোববার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অণুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রয়োজনী প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
চিত্রঙ্কন প্রতিযোগিতার নিয়মাবলী উল্লেখ করে গ্রস্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের আর্ট পেপার গ্রস্থগার থেকে সরবরাহ করা হবে। চিত্রাঙ্কন সরঞ্জামাদি প্রতিযোগীকে সঙ্গে আনতে হবে। চিত্রাঙ্কনের পেছনের / বিপরীত পৃষ্ঠায় অংশ গ্রহণকারীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বয়স/শ্রেণি, জন্ম নিবন্ধন ও সচল মোবাইল নম্বর অবশ্যই লিখতে  হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat