ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘আগেও বলেছি, আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই। অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আরও দুটি সিনেমা হাতে রয়েছে। আর কিছু দন পর সব কাজের আপডেট জানাবো। মাত্র তো নামলাম।’—আমেরিকা থেকে ফিরে গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের কথাগুলো বলেন চিত্রনায়ক শাকিব খান।
উল্লেখ্য, ঈদের পরদিনই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সেখান থেকে এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরলেন।এদিকে ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। এমনকি সেখানে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন শাকিব।
শাকিব যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি অনেক বছর থেকে একটা কথা বলতাম, একটা সময় বিশ্বের উন্নত দেশের মাল্টিপ্লেক্সগুলোতে হলিউড-বলিউড সিনেমার পোস্টারের পাশে আমাদের সিনেমার পোস্টার অফিসিয়ালি থাকবে। আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমা ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই ঘটেছে। আপনারা জানেন আমেরিকা-কানাডায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু প্রিয়তমাও ছিল। যা বাংলা সিনেমার জন্য নতুন পথ আবিষ্কার হয়েছে। এই যাত্রা আরও অনেক দূর যাবে।’
এর আগে গত জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এরমধ্যে অপু-জয় ঢাকায় ফিরেছেন। এ নিয়ে গুঞ্জন উঠেছিল, আবারও এক হচ্ছেন শাকিব-অপু। তবে এ বিষয়ে শাকিব খান কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat