ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৮০৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরের কুইটো শহরে বুধবার নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করে একে সংঘবদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন।
হত্যাকান্ডের পর তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এ সময় তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেক দূর ছড়িয়ে গেছে। এটি পুরো দেশকে স্তব্ধ করেছে। যেই জড়িত থাকুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিচার করা হবে।
এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও’র পরিবারের সদস্যদের কাছে শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়।
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো।
এ মাসের প্রথম দিকে ভিলাভিসেনসিও অভিযোগ করেছিলেন যে তিনি ও তার দলকে হুমকি দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat