ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা আওয়ামী লীগ।
জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। জেলা থেকে সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর জেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছরীন আক্তার জানান, জেলার ৮০জন দুস্থ ও অস্বচ্ছল নারীকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হবে। এর মধ্যে ২ হাজার টাকা করে ৪০ জন পাবেন নগদ অর্থ। বাকি ৪০ জন পাবেন সেলাই মেশিন।
অন্যদিকে দিবসটি উদযাপনে জেলা আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার জানান, বিকেল ৪টায় শহরের জেল রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর পৌর লিবার্টি মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat