ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার শ্রীপুরে আজ একটি শ্রমিকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সকাল ৭টার দিকে বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- সিএনজি চালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর আলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)। 
আহতরা হলেন- শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম  জানান, সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস (ঢাকা মেট্রো নং-১২-০৪০৫) কারখানায় যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি (গাজীপুর থ-১১-৪৭৮০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সিএনজি চালক রাসেল নিহত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস  জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত রিফাত স্থানীয় লোকমান হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকরি করতো। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat