ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী  সের্গেই শোইগু একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন। শুক্রবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
তারা জানায়, শোইগু সেখানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট পেয়েছেন এবং তিনি পূর্ব ইউক্রেনের লাইমানে সফল অভিযান চালানোয় কমান্ডার এবং সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি কখন এ সফর করেন সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উল্লেখ করা হয়নি।
টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন ছবিতে ইউনিফর্ম পরিহিত শোইগুকে ইউক্রেনে সেন্ট্রাল মিলিটারি ইউনিটের প্রধান জেনারেল আন্দ্রে মর্দভিচেভের উপস্থাপন করা একটি প্রতিবেদন শুনতে দেখা যায়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০-এ উঠতে দেখা গেছে। এটি যুদ্ধ চলাকালে নেওয়া সাঁজোয়া যানগুলোর অন্যতম।
ইউক্রেনে মস্কো বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারি রাশিয়ার আধা-সামরিক গ্রুপ ওয়াগনারের একটি ব্যর্থ বিদ্রোহের পর জুনের শেষের দিকে শোইগু সর্বশেষ কিয়েভের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat