ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা তৈরির জন্য সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
৩০ দিনের মধ্যে এ কমিটি গঠনের পর ছয় মাসের মধ্যে নীতিমালার একটি খসড়া আদালতে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
থ্যালাসেমিয়ার বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে এবং বিয়ে নিবন্ধন ফরমে পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া সংক্রান্ত তথ্য রাখাতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তা জানতে চেয়েছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাবে দিতে গতকাল এক আদেশে বলা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল মো. আবুল কালাম খান দাউদ।  
আদেশের বিষয়টি জানিয়ে এডভোকেট মনজিল মোরসেদ বলেন, থ্যালাসেমিয়ার বিস্তার রোধে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিবাদীদের ছয় মাস পর পর নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট। আর পরবর্তী আদেশের জন্য আগামী ৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১৫ জুন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও এডভোকেট এখলাছ উদ্দিন ভূঁইয়া জনস্বার্থে রিটিট দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat