ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি আজ রাজধানীর  বন অধিদপ্তরে আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
শাহাব উদ্দিন বলেন,  প্রত্যেকে একটি করে গাছ লাগালে বছরে কমপক্ষে ১০কোটি গাছ লাগানো হয়। সরকারও প্রতি বছর গড়ে প্রায় আট কোটি গাছ লাগিয়ে থাকে।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সকলে বেশি বেশি করে গাছ লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, এ বছর শেরেবাংলা নগরস্থ মাঠে ৫ জুন হতে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় মোট ২৯ লক্ষ ২ হাজার ৬ শ’ ১৪টি চারা বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য ছিল ১৪ কোটি ৮১ লক্ষ ৬৯ হাজার টাকা। এ বছর জাতীয় বৃক্ষমেলায় মোট বিক্রিত চারার সংখ্যা এবং বিক্রয়মূল্য আগের যে কোন বছরের তুলনায় বেশী।
তিনি বলেন, এ বছরের  জাতীয় বৃক্ষমেলায় ১০৪টি স্টলে ব্যক্তি মালিকানাধীন নার্সারি, ৮টি স্টলে সরকারী প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান ৮টি স্টলে অংশগ্রহণ করে।
মন্ত্রী বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সবুজ আচ্ছাদন বিনির্মাণে প্রতিবছর আয়োজন করা হচ্ছে বৃক্ষমেলার এবং রোপণ করা হচ্ছে কোটি কোটি বৃক্ষ। এ বছরও রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলা ছাড়াও দেশের ৭টি বিভাগীয় শহরে ও ৫৬টি জেলা শহরে এবং ২টি উপজেলা সদরে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
আগামী বছর সকল উপজেলায় বৃক্ষমেলা আয়োজনের জন্য বন অধিদপ্তরের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে- তিনি  বলেন, আগামী ২০৩০ সাল নাগাদ দেশের বন ভূমির পরিমাণ মোট ভূমির ১৬ শতাংশে এবং দেশের বৃক্ষাচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।
পরে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১’ বিজয়ী, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ও  বৃক্ষমেলার স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat