ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৬৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেফতারের ঘটনা বিরল। তদন্তে একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এই প্রথমবারের মতো এমন গ্রেফতারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেফতার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।
ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত।
দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat