ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড় টায় নতুন বাজার এলাকার ঘোনাপাড়া-পাটগাতী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদ শরীফ (৭০) পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার নামেন  আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
তিনি জানান, বৃদ্ধ ব্যাক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে কাউন্টারের পাশে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat