ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় ‘ভোরের পাখি’ নামে হেলথ ক্লাবের প্রাতঃভ্রমণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই স্বাস্থ্য সেবা সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘ভোরের পাখি’র  সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোরে ‘ভোরের পাখি’র কার্যক্রমে অংশগ্রহণ করলে অংশগ্রহণকারীদের শরীর সুস্থ্য থাকবে, প্রশান্ত হবে মন। আর এর মধ্য দিয়ে কর্মব্যস্ত সুখী জীবন তৈরী করা সম্ভব।
জেলা প্রশাসকের পৃষ্টপোষকতায় গড়ে উঠা এই সংগঠনের সদস্যরা ভোরে স্টেডিয়ামের চারপাশে প্রাতঃভ্রমণ শেষ করে এর অভ্যন্তরে জিমে শরীর চর্চা, ইয়োগা এবং মেডিটেশন করবেন। সংগঠনে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারী ও পুরুষ হেলথ ক্লাবের সদস্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat